1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ ব্রিটিশ হাইকমিশনারের সারাহ কুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৪ জুন, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলে সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম।

পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগ এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। ড. মুহাম্মদ ইউনূস বলেন, চলতি সপ্তাহে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। শিগগিরই তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বাংলাদেশের সামুদ্রিক গবেষণা প্রচেষ্টাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও বিশেষ করে প্রশিক্ষণে দেশটির গবেষকদের সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews