1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট হলেন লি জে মিয়ং

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার জনগণ সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নিয়েছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উদারপন্থি লি জে মিয়ং। মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোট গণনার পর দেখা যায়, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পান ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে প্রায় তিন কোটি ৫০ লাখ ভোট পড়েছে। এটি ১৯৯৭ সালের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া সর্বোচ্চ ভোট। জয়ী হওয়ার পর ৬১ বছর বয়সী সাবেক মানবাধিকার আইনজীবী লি মঙ্গলবারের নির্বাচনকে ইউনের। সামরিক আইন জারি ও তার এ দুর্ভাগ্যজনক পদক্ষেপ ঠেকাতে ব্যর্থ হওয়া পিপল পাওয়ার পার্টির বিরুদ্ধে বিচারের দিন’ বলে অভিহিত করেছেন।

নির্বাচন কমিশন বুধবার লি-কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করার পরপরই লি প্রেসিডেন্ট ও সর্বাধিনায়কের ক্ষমতা গ্রহণ করেন। পার্লামেন্টে এক সংক্ষিপ্ত অভিষেক অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার থেকে প্রেসিডেন্ট মেয়াদ শুরু করা লি তার দেশকে সামরিক আইন জারির জেরে সৃষ্ট অস্থিরতা থেকে বের করে আনার, ধীর প্রবৃদ্ধির কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ও বৈশ্বিক সংরক্ষণবাদের হুমকি থেকে রক্ষার প্রত্যয় জানিয়েছেন।

পার্লামেন্টের বাইরে দেওয়া এক বিজয় ভাষণে লি বলেন, ‘প্রথম লক্ষ্য হলো বিদ্রোহকে চূড়ান্তভাবে পরাজিত করা আর জনগণের বিরুদ্ধে বন্দুক ও তলোয়ার নিয়ে যেন আর কোনো সামরিক অভ্যুত্থান হতে না পারে তা নিশ্চিত করা। আমাদের জনগণের সম্মিলিত শক্তি সঙ্গে নিয়ে সাময়িক এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো আমরা। আমাদের ব্যাপক সক্ষমতা আছে।

নির্ধারিত সময়ের অনেক আগে প্রেসিডেন্ট নির্বাচনে যেতে বাধ্য হয় দক্ষিণ কোরিয়া। মঙ্গলবারের আগাম নির্বাচনে লি-র জয় এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে এক বিরাট পরিবর্তনের সূচনা করবে, লিখেছে রয়টার্স।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews