1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

তারেক রহমানের পরিবারকে ঘিরে এআই ও ফেক একাউন্টে পরিকল্পিত অপপ্রচার

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ অসত্য ও বানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান এবং তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে।

তিনি বলেন, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে এই ভুয়া অ্যাকাউন্টগুলো তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এই অপপ্রচারের মূল লক্ষ্য হচ্ছে জিয়া পরিবারকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং বিএনপির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা। এসব কর্মকাণ্ড গভীর চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি।

সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী এই দুই ব্যক্তির নামে প্রযুক্তির অপব্যবহার করে এ ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করা শুধুমাত্র গর্হিত কাজ নয়, এটি গুরুতর ডিজিটাল অপরাধ। আমরা এসব কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই এবং এসব অপকর্মে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ডাঃ জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনও কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। তাঁদের নামে করা যেকোনো পোস্ট সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী বলেন, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews