1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সালথায় নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানাগেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদেরকে পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশু তার মায়ের সাথে বাবার নানা বাড়ী পাশ্ববর্তী মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে। পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ী সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে, এসময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews