1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

দুর্গত এলাকায় খাদ্যসংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার জানালেন খাদ্য উপদেষ্টা

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, কুমিল্লায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খাদ্যসংকট নিরসনে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের বরাদ্দ বৃদ্ধি করা হবে। ১২ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অফিসারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব এলাকায় খাদ্য ঘাটতি তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করার জন্য সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় সরকারি খাদ্য গুদামে জলাবদ্ধতার কারণে মজুদকৃত খাদ্যদ্রব্য ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি কালিয়াজুড়ি এলাকার রেকর্ড রুমেও একই ধরনের জলাবদ্ধতা লক্ষ করা গেছে। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। খাদ্য গুদাম এবং রেকর্ড রুমের অবকাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দালানগুলো যাতে টেকসই হয় ও জলাবদ্ধতা মোকাবেলা করতে পারে, সেই লক্ষ্যে দ্রুত কাজ শুরু করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ জেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা, এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews