1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হজ শেষে দেশে ফিরলেন ৮৬০৬ জন মৃত্যু হয়েছে ২৩ জনের

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪০০ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ হজ শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ফেরা ৮৩৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭ হাজার ৭৬৯ জন বেসরকারি ব্যবস্থাপনার আওতায় ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১ হাজার ৪০, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৩ হাজার ১৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৪ হাজার ১২ জন দেশে ফিরেছেন। মোট ২২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৪টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৮টি সাউদিয়ার এবং ১০টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৪৯ হাজার ৮০৯টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২০ হাজার ৩০৯টি সেবা প্রদান করেছে।

২৩ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে ১৫ জন মক্কায়, ৭ জন মদিনায় এবং ১ জন আরাফাতে মারা গেছেন। জেদ্দা, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি। সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ১৯৩ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান এ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews