1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ভারতীয় উড়োজাহাজ ঝুঁকি এড়াতে ৩ ঘণ্টার পথ পাড়ি দিয়েও ফের মুম্বাই ফিরল

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ গুজরাটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। এর মধ্যে এয়ার লাইন্সটির কোনো ফ্লাইট নতুন কোনো ঝুঁকির মধ্যে যাতে না পড়ে সেজন্য তাদের লন্ডনগামী একটি উড়োজাহাজ তিন ঘণ্টা আকাশে চক্কর কেটে ফিরেছে মুম্বাইতে। ভারতের উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য বিশ্লেষণ করে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, তিন ঘণ্টা আকাশে চক্কর কেটে মুম্বাই বিমানবন্দরে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজটি।

শুক্রবার ভোর ৫টা ৩৯ মিনিটে উড়োজাহাজটি মুম্বাই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেই আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলোতে পৌঁছাতে পারছে না উড়োজাহাজগুলো। এই পরিস্থিতিতে বহু উড়োজাহাজের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক উড়োজাহাজকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৬ উড়োজাহাজের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা উড়োজাহাজগুলোকে ফের ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে জানিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। কেউ উড়োজাহাজের টিকিট বাতিল করলে টাকা ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

যে উড়োজাহাজগুলোর যাত্রাপথ বদলানো হচ্ছে, সেগুলোর যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews