1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং চলতি আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন প্রকার সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের মোট ৯০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজাপ্রু মারমা। সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা নিউল্লা মারমা সহ সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং আমন আবাদে গতি ফিরিয়ে আনতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো উন্নতমানের বীজ ও সার সরবরাহের মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রণোদনা প্যাকেজের আওতায় প্রতিটি কৃষককে উন্নত জাতের আমন ধানের বীজ, সাত প্রকার সবজি বীজ এবং ৩০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

উপকারভোগী কৃষকরা সরকারের এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় কৃষিকাজে মনোযোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews