1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১৪ গননা করুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শহরের ডা. কে আহমেদ সড়কের সিপিবি কার্যালয়ে শনিবার (২৫ জুলাই) রাত ৮ টায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব।

সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনায় প্রশাসনের দায়িত্বহীনতা ও অন্যত্র সরিয়ে নেওয়ার একতরফা সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সভার অপর এক প্রস্তাবে, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র

যুব, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, নারী ও সংস্কৃতি নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার প্রস্তাবে, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে সবাইকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews