1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৬ গননা করুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার (২৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ভাস্কর্যটি প্রতিস্থাপন ও ভাঙার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলার প্রতিনিধিরা।

বিকালে শহরের বাস টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল।

সমাবেশে বক্তরা বলেন যারা এই ভাস্কর্যটি ভাঙার কাজের সাথে জড়িত আছেন তাদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবেনা।

এই ধরণের কাজের তীব্র প্রতিবাদও জানান তারা। একই সাথে সড়ক দূর্ঘটনার কথা বলে যারা এটিকে ভাঙার মাধ্যমে স্বাধীনতার স্মারক মুছে ফেলতে চান তাদের প্রতি নিন্দা জানান বক্তারা।

এ সময় একই স্থানে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি করে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন

বর্তমান সরকার যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে তাই তাদের উচিত মুক্তযুদ্ধের সমস্ত স্থাপনা রক্ষা করা। এ সময় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সম্পূর্ণ করে একই স্থানে যথাযথ ভাবে স্থাপনের জোর দাবি জানান।

আয়োজিত সমাবেশে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস, বাসদ নেতা শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews