1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইজরায়েলে ইরানের হামলা শুরু

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৮ গননা করুন

একতা ডেস্কঃ ইরান ইসরায়েলের দিকে একসঙ্গে ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ড্রোন হামলা প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো মোতায়েন রয়েছে এবং প্রতিটি ড্রোন শনাক্ত ও ধ্বংসের প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশের জনগণকে সজাগ থাকতে বলা হয়েছে এবং জরুরি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

আগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চালিয়েছে। ‘রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ড, সশস্ত্র বাহিনী এবং ইমার্জেন্সি কমান্ড ইউনিটের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইডিএফ মুখপাত্র। এই পাল্টা উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান আরও প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।

ইতোমধ্যে জেরুজালেম ও তেল আবিবসহ বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে বাংকারে অবস্থান নিতে বলা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন চূড়ান্ত রূপ নিচ্ছে এবং দুই দেশের সামরিক সংঘাত বড় আকার ধারণ করতে পারে।

এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews