1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা

চট্টগ্রামে ডাকাতির পর পালানোর পথে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৯৭ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার চারজন হলেন, আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), সাদেকুর রহমান (৩১), মোঃ কামাল (৩৫) এবং কেফায়েত হোসেন (২৪)। তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, পটিয়া উপজেলার ফকিরপাড়ায় বুধবার গভীর রাতে চারটি ঘরে ডাকাতির পর দলটি কক্সবাজারের দিকে পালিয়ে যাচ্ছিল।

পটিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশের চেকপোস্টে খবর দিলে চুনতিতে বন বিভাগ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটকানো হয়। পুলিশ তল্লাশি চালানোর সময় ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলেও চারজনকে ঘটনাস্থলেই ধরে ফেলে। তাদের মধ্যে কাশেম ‘জামাই কাশেম’ নামে পরিচিত এবং চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি ডাকাতির মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও রয়েছে দুটি মামলা। স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, ফকিরপাড়ার ডাকাতির সময় বাড়িগুলোতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় দলটি।

এ সময় কিছু বাসিন্দাকে মারধর করে আহত করে তারা। চক্রটি কক্সবাজারের রামু, মহেশখালী, কুতুবদিয়া অঞ্চল থেকে চট্টগ্রামে এসে ডাকাতি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে মামলা প্রক্রিয়াধীন এবং পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews