1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ইউআইইউ শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে নতুনবাজার অবরোধ

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪০১ গননা করুন

একতা ডেস্কঃ সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা ঢাকার নতুনবাজার এলাকায়। অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, দমনমূলক সিন্ডিকেটের জবাবদিহি এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে শনিবার সকাল থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার ব্লকেড নামে কর্মসূচি শুরু হলে কুড়িল থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, শিক্ষার্থীরা সড়কের এক পাশে অবস্থান নিয়েছেন। যান চলাচল ব্যাহত হচ্ছে। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাস্থলে এসে কথা বলছেন।

অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নিচ্ছেন। তাদের মুখে ছিল: হয় বহিষ্কার বাদ যাবে, না হয় আমার লাশ যাবে, প্রত্যাহার বহিষ্কার, তারপর হবে সংস্কার, অথরিটি স্বৈরাচার, এবার তোরা গদি ছাড় ইত্যাদি। ইউআইইউ রিফর্ম আন্দোলনে অংশ নেওয়ার কারণে গত ২৬ এপ্রিল থেকে একাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন হস্তক্ষেপ ও আলোচনা সত্ত্বেও ন্যায্য সমাধান আসেনি বলে দাবি তাদের।

আন্দোলনের মুখে উপাচার্যসহ ২৪ জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালক পদত্যাগ করেন। ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস, প্রশাসনিক স্বচ্ছতা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে শিক্ষার্থীদের দাবি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews