1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি ময়মনসিংহে

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণ গেছে। এর মধ্যে শুক্রবার রাতে বাস-মাহেন্দ্রা সংঘর্ষে ফুলপুরে মারা গেছেন ৮ জন এবং বিকেলে তারাকান্দায় অ্যাম্বুল্যান্স ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন আরও ৩ জন। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ৯টার দিকে ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্রার সঙ্গে ঢাকামুখী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে ফরিদ মিয়া (৩৮), জহর আলী (৭০), হাসিনা খাতুন (৫০), শামসুদ্দিন (৬৫) ও আজিম উদ্দিন (৩৫)। তারা সবাই মাহেন্দ্রার যাত্রী।

ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি জানান, বেপরোয়া গতির বাসটি মাহেন্দ্রাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে তারাকান্দার রামচন্দ্রপুরে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীতমুখী একটি অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জবেদা খাতুন (৮৫) ও কিশোর রাকিবুল হাসান (১৫)। আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে অটোরিকশা চালক মোহাম্মদ আলম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, অ্যাম্বুল্যান্সটি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলেও এতে কোনো রোগী ছিল না। সংঘর্ষের পর চালক পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুরে গিয়ে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, চালকদের অদক্ষতা ও বেপরোয়া গতি এ দুর্ঘটনার কারণ। আহতদের চিকিৎসায় আমরা সহায়তা করছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews