1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গ্রেফতার হলেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে। রবিবার রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোঃ রবিউল হোসেন ভূঁইয়া।

মনিরুল মাওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। ২০১৭সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংকে একের পর এক ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে।

ওই সময়ে ব্যাংকে প্রভাবশালী হয়ে ওঠেন মনিরুল মাওলা। তাকে দ্রুত পদোন্নতি দিয়ে ২০২০ সালের ডিসেম্বরে এমডি পদে বসানো হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংকে জালিয়াতির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ২৫৭ কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়। দুদকের অনুসন্ধানে উঠে আসে, এই ঘটনায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত।

দুদক একাধিক মামলায় মনিরুল মাওলাকে আসামি করে। প্রথম মামলায় ইসলামী ব্যাংকের ১ হাজার ৯২ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়। জানুয়ারিতে করা আরেক মামলায় ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মনিরুল মাওলা ও অন্য ৫৩ জনকে আসামি করা হয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে। এরপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর এমডির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন মনিরুল মাওলা। চলতি বছরের ৬ এপ্রিল তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews