1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু গাজীপুরে

  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ জেলা প্রশাসকের কার্যালয়ের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শুক্রবার শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মজা পুকুর নামের একটি বিশালাকৃতির পুকুর পরিষ্কার করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে বিডিক্লিনের প্রায় তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। পরিষ্কার ও উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কায়সার খসরু, সদরের সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন্নেসা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল জেলা শাখা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদ প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন বিডি ক্লিনের তিন শতাধিক সদস্য। শুষ্ক মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকা- ঘটলে নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানির উৎস খুঁজে পায় না, অথচ সেসময় পানি সরবরাহ প্রয়োজন হয়। ডেঙ্গুর মশা যাতে না জন্মে এবং নগরীর সৌন্দর্যবর্ধন করার জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুরগুলোর সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি অগ্রজ্যোতি বড়াল জানান, প্রাথমিকভাবে নগরীর পাঁচটি পুকুরকে বাছাই করা হয়েছে। ধারাবাহিকভাবে বেদখল ও দূষণ হওয়া পুকুরগুলোর দখল উচ্ছেদ ও পরিষ্কার করা হবে।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews