1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে মাদকবিরোধী প্রচারণায় বিজিবির কর্মশালা

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ ‘আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে কর্মশালায় কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিজিবির অন্যান্য কর্মকর্তা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় প্রতিবন্ধকতা।

পরিবারের পাশাপাশি সমাজও মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলায় ভূমিকা রাখবে; তাই দেশের যুবসমাজ যেন মাদকের হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি, মাদকের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কর্মশালায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক ছাত্র-ছাত্রী, পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews