1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গুম কমিশনের মেয়াদ বেড়ে ৩১ ডিসেম্বরে গেল

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ বিগত আওয়ামী শাসনের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত অনুসন্ধান কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত এই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

পুলিশ, র‍্যাব, বিজিবি, সিআইডি, এসবি, ডিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ডসহ দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা সংঘটিত গুমের ঘটনা অনুসন্ধানে এই কমিশন কাজ করছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ও গোপন বন্দিশালার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ‘আয়নাঘর’ নামের গোপন বন্দিশিবিরে নির্যাতনের অভিযোগও উঠে আসে। ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে শেখ হাসিনার সরকার পতনের পর, ২৭ আগস্ট গুম তদন্ত কমিশনের গঠন প্রজ্ঞাপন জারি করে নতুন সরকার।

এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ৩৫০টি যাচাই-বাছাই করে দুটি অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছে। প্রথম প্রতিবেদনটি গত ১৪ ডিসেম্বর জমা দেওয়া হয়, যেখানে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার দাবি করা হয়। দ্বিতীয় প্রতিবেদনটি ৪ জুন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

সেখানে গুমের শিকার ব্যক্তিদের বক্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীর বর্ণনা ও নির্যাতনের সচিত্র বিবরণ রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ নামে পরিচিত তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে কমিশন সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews