1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৯০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ দীর্ঘ বিরতির পর সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি উপজেলায়ও শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ ই এপ্রিল ২০২৬) সকাল ১০ টা থেকে উপজেলার নির্ধারিত ২ টি কেন্দ্র মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মহালছড়ি উপজেলায় ২ টি কেন্দ্রে মোট ৩২৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেনি। ৮০% পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রগুলোতে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

দেশের ৬১ জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে কিন্তু ৩ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, রাংগামাটি ও বান্দরবান বৈসাবি অনুষ্ঠানের কারণে অদ্য তারিখে গণিত পরীক্ষার মধ্য দিয়ে এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা সাংবাদিকদের জানান ‘সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি।”

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews