1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

পাকুন্দিয়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ গভীর রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াতে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ডস্টোরেজ, সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢোকে। তারা একতলা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। তারা প্রতিটি ইউনিটের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মির পর একটি কক্ষে বন্দী করে রাখে।

এরপর প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেই সঙ্গে আসবাব ভাঙচুরসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে। ওই বাড়ির এক ভাড়াটে ও স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট রাসেল মিয়া বলেন, গভীর রাতে চার থেকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অস্ত্রধারী তাঁর ঘরে ঢুকে প্রথমে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা ঘরে থাকা মোবাইল ব্যাংকিংয়ের ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

ডাকাত দল অন্যদের ঘরে ঢুকে লোকজনকে জিম্মি করে টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে। স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন বলেন, একতলা বাড়িতে চারটি ইউনিটে মালিক ও তিন ভাড়াটে পরিবার থাকে। ডাকাতেরা সব ইউনিটের দরজা ভেঙে মালামাল লুট করে কাভার্ড ভ্যানে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাত দলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে আহত হন বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০)। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইছাম উদ্দিন দাবি করেন, ডাকাতেরা তাঁর কাছ থেকে চার লাখ টাকা লুট করে নিয়েছে।

সবার কাছ থেকে সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews