1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

শালিখায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩০৮ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জণ শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি নাইম মুন্সী, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে আহত ছাত্র তামিম শিকদার, রিফাত হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও রাব্বিসহ যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করে গেছেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব শহিদদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। এ সময়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews