একতা ডেস্কঃ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে।
এ হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলায় পুলিশের একটি গাড়ি পুড়ে গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply