একতা ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল রোববার সাড়ে ৪৪ লাখের বেশি ভোটার যুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। ভোটার তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তির তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে আবেদন করতে হবে) করতে পারবেন ২১ আগস্ট পর্যন্ত।
দাখিল করা আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সবশেষে ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
Leave a Reply