1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

১৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার নিজ জেলা গোপালগঞ্জসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে কি না সেই বিষয়টিও নজরে রাখছেন গোয়েন্দারা। অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলের জন্য থাকবে আলাদা নিরাপত্তাব্যবস্থা।

সেখানে কাউকে রাজনৈতিক বক্তব্য ও সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানা গেছে। একসময় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলে প্রতিদিন লোকজনের সমাগম থাকলেও গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর তা কমে গেছে। বর্তমানে দলে দলে লোকজনকে সমাধিস্থলে জিয়ারত করতে দেখা যায় না বলে এক পুলিশ কর্মকর্তা জানান। তবে মাঝেমধ্যে দু-একজন জিয়ারত করতে আসেন।

গোপালগঞ্জ ও গোপালগঞ্জের বাইরের লোকজনকেও আসতে দেখা যায়। গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থানীয়রা শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। কারণ সমাধিসৌধের গেট বন্ধ ছিল। একই সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্ক সত্ত্বেও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং একটি ঝটিকা মিছিল বের করেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আমরা সব সময় সতর্ক থাকি। নির্দিষ্ট কোনো দিন ধরে নিরাপত্তার বিষয় নয়। যদি নির্দিষ্ট কোনো দিনে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে, তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews