1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সন্দ্বীপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন সভা করা হয়েছে। ১২ আগস্ট, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় সন্দ্বীপের ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স(বা নবম শ্রেণি পর্যন্ত) সকল শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় ২৯২টি বিদ্যালয়ের ৫৯,৪৫৩ জন শিক্ষার্থী এবং ২৯,৬০০ জন কমিউনিটি শিশুসহ মোট ৮৯,০৫৩ জন শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মংচিংনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুদ্দিন রোবেল এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যন্ত জরুরি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews