1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

শালিখায় অপরিকল্পিত সেতুর কারণে কয়েকশো কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ গননা করুন

হিমাংশুদেব বর্মণঃ মাগুরা জেলায় শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের ০৭ ও ০৮ নং ওয়ার্ডের দীঘলগ্রাম, সেওজগাতী ও গোবিন্দপুর এ তিনটি গ্রামের একটি বড় মাঠে প্রায় চারশো একর তিন ফসলী জমি রয়েছে। আর চার শতাধিক কৃষক পরিবারের বসতি রয়েছে এ তিনটি গ্রামে। চলতি মৌসুমে এই মাঠে আউশ ও আমন ধান রোপন শেষে একটানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ডুবে গেছে এ মাঠের সব ধান এবং সবজীর ক্ষেত।

উপজেলার ওলকচু চাষে বিখ্যাত দীঘলগ্রামের ওলকচুর ক্ষেতগুলো পানিতে ডুবে যাওয়ায় চাষিদের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কপালে। আউশ গেল, আমন গেল, অন্যসব সবজী গেল। সবচেয়ে লাভজনক ফসল ওলকচুও গেল পানিতে ডুবে। এখন তারা নিরুপায় ও সহায় সম্বলহীন হয়ে পড়েছেন।

তবে এলাকার কৃষকরা বলছেন, ফটকী নদীর পানি ফুলে ভাটুলী খাল দিয়ে সেই পানি গোবিন্দপুর ও দীঘলগ্রামের সংযোগস্থলে কাটাখাল দিয়ে উঠে এ মাঠের ফসল ডোবায়। এ খালে অপরিকল্পিতভাবে স্থাপিত একটি সাধারণ সেতু রয়েছে। এখানে যদি সুপরিকল্পিতভাবে একটি ২ ভেন্ট রেগুলেটরের ফ্লুইজগেট থাকতো তাহলে এখান দিয়ে পানি উঠতে পারতো না। আর এ মাঠের ফসলও নষ্ট হতো না। এলাকার কয়েকশো কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হতো না। এখন তারা এই কাটাখালে একটি ২ ভেন্ট রেগুলেটরের স্লইজগেটের প্রত্যাশায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews