1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রধান উপদেষ্টার দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পূজার সময় প্রতিবছর সামনাসামনি দেখা হওয়াটা আনন্দের বিষয়।

তিনি নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, পূজা উপলক্ষে সবার সৌহার্দ্য ও সহযোগিতা যেন অব্যাহত থাকে। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এ বছর সারাদেশে মণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় এক হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের নিয়মিত তদারকি ও পরিদর্শনকে তারা বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের জমি বরাদ্দ একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়া এবছরও পূজায় দুই দিনের সরকারি ছুটি পাওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

শেষে প্রধান উপদেষ্টা সকলকে পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং ষড়যন্ত্রের সুযোগ যেন কেউ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews