1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি হলেন ইদন মিয়া (৫৫), তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে উভয় গ্রুপের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ বাঁধে।

এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং অন্তত পাঁচজন আহত হন। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews