1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নগরকান্দায় পূজা মন্দিরে দ্বায়িত্ব পালনে নিরাপত্তা কর্মীদের দিক নির্দেশনা দিলেন ইউএনও

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৩ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আসন্ন রবিবার হতে শুরু হওয়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পুজায় নিরাপত্তা কাজে যোগদান করা কর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পূজা মন্দিরে দ্বায়িত্ব পালনকারীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সেকেন্ড অফিসার এসআই আমিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ ফিরোজা বেগম, সহকারী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

এবছর নগরকান্দায় মোট ৬১টি পূজা মন্দিরে পূজা অর্পণ করবেন পূজারীরা। এর মধ্যে পৌরসভায় ১১ টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। নগরকান্দা সদর বাজারের স্বার্বজনীন পূজা মন্দির, বালিয়া ডাঃ রনদা প্রসাদ সরকারের পারিবারিক দূর্গা মন্দির, জগদিয়া হাসপাতাল সংলগ্ন পূজা মন্দির, বাবু ভীম রঞ্জনের পারিবারিক মন্দির, নগরকান্দা মজুমদার বাড়ী মন্দির, চৌমুখা স্বার্বজনিন পূজা মন্দির, চাঁদহাট পূজা মন্দির, কানাই দত্তের পারিবারিক পূজা মন্দির, পুড়াপারা বাজার পূজা মন্দির, তালমা বাজার পূজা মন্দির উল্লেখযোগ্য। এসকল পূজা মন্দিরে পূজারীদের ভীর লখ্যে করা যায়।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকার বলেন, এছর দেবী দূর্গা হাতিতে আগমন করবে ও দোলায় করে গমন করবেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি মন্দিরে প্রযাপ্ত নিরাপত্তা কর্মী তাদের দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, পূজা চলাকালীন সময়ে সম্মানিত জেলা প্রশাসক স্যার মন্দির পরিদর্শনে আসবেন, এছাড়া আমি নিয়মিত উপজেলার সব মন্দিরে সার্বক্ষনিক মনিটরিং করবো।

এবছর সালথা উপজেলায় ৪২ টি পূজা মন্দিরে দূর্গা পূজা উদযাপন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews