1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দায় পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিল মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ছানোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির সমাধানের লক্ষেই এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিন পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ শত শত নেতা কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভায় যোগ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, এ কে আজাদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, পৌর ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জিয়া সংসদের সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সকল ধরনের ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য ভোট সংগ্রহ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলে বেড়াচ্ছেন ভোট দিলে দাঁড়িপাল্লায়- ভোট পাবেন আল্লায়। এরকম ইসলাম বিদ্বেষী কথা বলা একদম ঠিক না। পৌর বিএনপির উদ্যোগে নগরকান্দায় বড় একটি জনসভার আয়োজন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews