1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৬৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ১২ নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১১ টায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ও স্থানীয়রা।

১৯৮৪ সালে মহালছড়ি উপজেলাটি গঠিত হলেও এখানে কোনো আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়। এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তাই এই দুটি প্রতিষ্ঠান মহালছড়ি মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করেছে স্থানীয়রা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইয়াছিন আরাফাত বাপ্পীর সঞ্চালনা একাত্ত প্রকাশ করে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা রতন চাকমা, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ বক্তব্য রাখেন মোঃ ফখরুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, আব্দুল কাদের সিয়াম, মোঃ আশরাফুল শাকিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন খাগড়াছড়ি জেলার ১১৯ বছরের প্রাচীন থানা মহালছড়ি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে উপজেলা রূপান্তরিত হয়। এত প্রাচীন ঘনবসতিপূর্ণ এই উপজেলা এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। আরো ৫৫ হাজার ঘনবসতিপূর্ণ উপজেলার এক মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মহালছড়ি উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন ও আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের জোর দাবি জানান। উপরোক্ত বিষয় দুটি জনবান্ধব হওয়ায় মানববন্ধনে শত শত জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে আরো স্পষ্ট করেন যে অতি দ্রুত যদি মহালছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সমস্যা নিরসন না হয় তাহলে স্থানীয় সকলকে নিয়ে মহালছড়ি বাসী আন্দোলনে যাবে।

মানববন্ধন শেষে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান মহোদয়ের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews