1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে জেলা তাঁতীদলের গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে উপজেলা তাঁতি দলের আয়োজনে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা।

১৯ নভেম্বর ২০২৫ ইং বুধবার বেলা ১১টার দিকে মহালছড়ি বাজার এলাকায় জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন জেলা তাতী দলের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ভূইয়া সহ জেলা তাতী দলের সিনিয়র নেতৃবৃন্দ। মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র যগ্ন সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মেম্বার, উপজেলা তাতী দলের সভাপতি মোঃ হাসেম আলী। বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের কাছে গিয়ে তাঁতী দলের নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণা চলাকালে সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, “খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির একমাত্র যোগ্য ও জনবান্ধব প্রার্থী জননেতা ওয়াদুদ ভূইয়া। উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পাহাড়ের রাজনীতি নিশ্চিত করতে তাঁকে বিজয়ী করা জরুরি। আমরা ভোটারদের কাছে ওয়াদুদ ভূইয়ার বার্তা পৌঁছে দিতে মাঠে আছি।”

এসময় তাঁতী দলের অন্যান্য নেতাকর্মীরাও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews