1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বোয়ালমারীর সাতৈরে পপি’র ৩০৩ তম শাখার উদ্বোধন ও ক্ষুদ্রঋণ বিতরণ

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৮৫ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ দরিদ্র ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নত করার লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে “পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” এর ৩০৩ তম শাখার উদ্বোধন ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপি’র নবাবগঞ্জের রিজিওন প্রোগ্রাম ম্যানেজার নবী হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাফিউল আলম। শুরুতেই কুরআন তেলাওয়াতের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপি’র ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী চৌধুরী, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোঃ ইদ্রিস আলী এবং হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঋণ গ্রহীতা ও তাদের পরিবারের লোকজন।

উদ্বোধনী পর্ব শেষে ১০ জন উপকারভোগীর মধ্যে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়।

বক্তারা মনে করছে, এসব উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা ও আর্থিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু এর আগে দেশে ৩০২ টি শাখা চালু আছে এবং সুনামের সাথে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তাই এই শাখাটিও এই এলাকার স্বল্প আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় অতিথিরা মনে করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews