1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বিএনপি’র উঠান বৈঠক

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মাষ্টার পাড়া এলাকায় মহালছড়ি সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৩ নভেম্বর ২০২৫ ইং রবিবার বিকাল ৩.৩০ টায় সাবেক বাজার কমিটির সভাপতির সভাপতিত্বে বাবু সুনিল দাশ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এর সঞ্চালনায় ২৯৮ নং খাগড়াছড়ির আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ আব্দুল আহাদ মেম্বার, মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী), সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইসমাঈল হোসেন সওদাগর, মোঃ আব্দুল মান্নান রানা ও মোঃ বশির আহম্মদ। বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সুশীল সমাজের সকল শ্রেনী পেশার মানুষ জন।

এলাকার লোকজন তাদের বক্তব্যে বলেন বিগত সরকার ১৫/১৬ বছরে মাষ্টার পাড়া এলাকায় কোন প্রকার উন্নয়ন মুলক কাজ করেনি। মাষ্টার পাড়ার যা কিছু উন্নয়ন মুলক কাজ কর্ম হয়েছে তা ২০০১- থেকে ২০০৬ সালে বিএনপির সময়কালে ওয়াদুদ ভূঁইয়ার হাতে হয়েছে।

আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের একমাত্র যোগ্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়ন মুলক কাজ কর্ম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন করার সুযোগ দানে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews