বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম সেলিম ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেজাউল করিম সেলিমের পরিবারের সূত্রে জানাগেছে সে গত মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য ঢাকাতে গিয়েছিলো। বুধবার যাত্রাবাড়ী ফ্লাইওভারে স্ট্রোক জনিত কারনে অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার মৃত্যুর খবর প্রেসক্লাবে পৌঁছালে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার সকাল দশটায় তার নিজগ্রাম জুঙ্গুরদী কাসিমুল উলুম মাদ্রাসায় নামাজে জানাযা শেষে জুঙ্গুরদী কবর স্থানে তার লাশ দাফন করা হয়। শত শত মুসল্লী জানাযায় শরীক হয়।
সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ সাংবাদিক বৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply