1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহালছড়িতে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর (০৬ ডিসেম্বর ২০২৫) মহালছড়ি বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তা ঐতিহাসিক। তাঁর শারীরিক অসুস্থতায় দেশের গণতন্ত্রপন্থী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।”

দোয়া মাহফিল শেষে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট যার যার অবস্থান থেকে নামাজ পড়ে তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

দোয়া পরিচালনা করেন মহালছড়ি ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews