1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে আর্মি জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বেলা ১১.০০ টায় মহালছড়ি আর্মি জোন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ পিএসসি, এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাব জোন কমান্ডার মহোদয়গন, এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, সকল ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় মহালছড়ি উপজেলায় চাঁদাবাজির ধরণ, চাঁদাবাজির ফলে সৃষ্ট ব্যবসায়িক ক্ষতি ও নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি প্রতিরোধে সম্ভাব্য কৌশল ও কর্মপন্থা, দোকানদার কর্তৃক দোকান সংলগ্ন ফুটপাতের জায়গা দখল, অসাধু জেলে ও ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চেঙ্গী নদীতে (বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস) জাঁক দিয়ে মাছ ধরা, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সমসাময়িক আইন-শৃঙ্খলার বিষয়।

এ ছাড়াও মহালছড়ি উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সম্প্রতি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন (বিশেষ করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্যসেবা), ফায়ার সার্ভিস স্থাপন, খেলাধুলা, মাদক, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। পরিশেষে জোন কমান্ডার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews