1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে।

২ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার সদর কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ মসজিদ, বাজার মসজিদ, কুমিল্লা টিলা মসজিদ, নতুন পাড়া মসজিদ, শান্তিনগর মসজিদ, চোংড়াছড়ি জামেমসজিদ, মাইসছড়ির বাজার জামেমসজিদ, কাটিংটিলা জামেমসজিদ, লেমুছড়ি জামেমসজিদ, মানিকছড়ি মুসলিম পাড়া জামেমসজিদ, ক্যায়াংঘাট ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ মাহফিলে অংশগ্রহণ করে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টার সময় এভারকেয়ার হসপিটাল, ঢাকায় এই সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ইন্তেকাল করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews