1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৬ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষককে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) বিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা জানানো হয় মোঃ জামাল উদ্দিন ও মোঃ বদরুদ্দোজা তছলিম কে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ শাহেদ খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সদস্য রিপন চন্দ্র দাস, মোঃ বোরহান উদ্দিন, বাবু নারায়ণ চন্দ্র সাহা, বাবু রতন কুমার মিত্র এবং বিদায়ী শিক্ষকদ্বয় মোঃ জামাল উদ্দিন ও মোঃ বদরুদ্দোজা তছলিম।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, “আজ আমরা এক আবেগঘন পরিবেশে একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাতে। দীর্ঘ সময় ধরে তাঁরা নিষ্ঠা, সততা ও ভালোবাসার সঙ্গে এই বিদ্যালয়ে জ্ঞান বিতরণ করে গেছেন। শ্রদ্ধেয় শিক্ষকদ্বয় শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। তাঁদের অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভা শেষে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews