1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিঃ-এর শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬১ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সমবায়ী প্রতিষ্ঠান রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্যোগে শিবেরহাট, আকবরহাট, এনাম নাহার ও উপজেলা কমপ্লেক্স এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

রোববার(৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার এনাম নাহার মোড়ে রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিঃ-এর শাখা থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির এসএজিএম ও ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম টিটু, কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকন, শিবেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসাইন, এনাম নাহার শাখার ব্যবস্থাপক মোঃ মোশারেফ হোসেন, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক মোঃ তাওহীদুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস কামাল বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews