1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

শালিখায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০৩ গননা করুন

সাইফুল ইসলাম, শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৪ জানুয়ারি) বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ সামসুর রহমান, দরিশলই ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিক সদ্দার, সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসসহ বিএনপি ও এর বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোশাররফ হোসেন।

এসময় জেলা বিএনপির সদস্য শামসুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews