1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে শালিখায় প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’সুপার ক্যারাভান

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৪ গননা করুন

সাইফুল ইসলাম, শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশ ব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে ‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বাড়াতে মাগুরার শালিখায় বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।

রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে।

এই প্রচার কার্যক্রম উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাধারণ জনগণ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews