1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ম দিনের মত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৭ম দিনের মতো কেন্দ্রীয় দলীয় নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী ২০২৬) বাদ আছর নামাজ শেষে মহালছড়ি উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ৭ম দিনের মতো কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এতে মুসল্লিরাও অংশগ্রহণ করে মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার ভোর ৬.০০টার সময় এভারকেয়ার হসপিটাল ঢাকায় এই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন ইন্তেকাল করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews