1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ মার্কিন লেখক সংঘের সদস্য হলেন

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১০ গননা করুন
হুমায়ূন আহমেদের জ্যেষ্ঠ পুত্র তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার নুহাশ হুমায়ূন।

একতা ডেস্কঃ মার্কিন লেখকসংঘ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টের(ডাব্লিউজিএডাব্লিউ) সদস্য হয়েছেন বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জ্যেষ্ঠ পুত্র তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার নুহাশ হুমায়ূন।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নুহাশ নিজেই জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো জানান, ইতিমধ্যে তিনি রোমাঞ্চকর সব কাজ জমিয়ে ফেলেছেন, যা শিগগিরই সবাইকে জানাবেন।

তাছাড়া, নিজের পোস্টের সঙ্গে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদের কার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন নুহাশ।

নিজের কাজ করা ‘পেট কাটা য’ নিয়ে তিনি এক পোস্টে লিখেছেন, ‘যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন, প্রশংসা বা সমালোচনা করেন, গল্প বলিয়ে হিসেবে এই জার্নির পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

হলিউডে কাজের সূত্রেই এই সদস্যপদ পেয়েছেন জানিয়ে গণমাধ্যমকে নুহাশ জানান, ‘হলিউডে বেশ কিছু কাজের সূত্রেই এই সদস্যপদ পেলাম। প্রজেক্টগুলো কী, সেটা এখনই বলতে পারব না, এটা গোপনীয়। তবে বাংলাদেশেও কাজ করছি আবার বাইরেও রাইটার্স গিল্ডের সদস্যপদ পেলাম, এটা খুব ভালো লাগছে।’

নূহাশ আরও জানান, তিনি এখন ‘পেট কাটা য’-এর দ্বিতীয় মৌসুমের সম্পাদনার কাজে ব্যস্ত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews