1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের ব্যাপক প্রচারণা

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৭ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও অন্যান্য দপ্তর কর্তৃক গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা, উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠান করে চলেছেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এসব উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছেন। এ নির্বাচনে অন্যান্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য(এমপি) কে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের উপর অনুষ্ঠিতব্য গণভোটের হ্যাঁ অথবা না ভোটের বিধান রাখা হয়েছে। তৃণমূল পর্যায়ে গণভোটের প্রচারণা, সাধারণ জনগণকে অবহিতকরণ এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর একযোগে কাজ করছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনসংযোগ, উঠান বৈঠক, মা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে নির্দেশনা প্রদান করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোটের প্রচারণা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে এবং সকলের সার্বিক সহযোগিতায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews