1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বেগম খালেদা জিয়ার স্মরণে পেশাজীবী সংগঠনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫২০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে একটি পেশাজীবী সংগঠন।

শনিবার(১৭ জানুয়ারি) বিকেলে ৩.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ির ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদ সভাপতি মোঃ মোজ্জামেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদ সিনিয়র সহ-সভাপতি প্রফেসর (আঃ) নুরুল, মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, জেলা জিয়া পরিষদ সহ- সভাপতি মোশারফ হোসেন, জেলা জিয়া পরিষদ সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি জিয়া পরিষদ সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন, সভাপতিত্ব করেন মধ্য আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুমং মারমা। সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষীকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। মরহুম বেগম খালেদা জিয়ার শিক্ষার ক্ষেত্রে অবদান অপরিসীম যা বলে শেষ করা যাবে না। আমরা তার দেখানো পথ অনুসরণ করবো।

স্মরণ সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews