1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে টমটম মালিক সমিতির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি টমটম সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার বিকালে(১৯ জানুয়ারি ২০২৬) মহালছড়ি টমটম সমিতির আয়োজনে সি ন্ড বি মাঠে টমটম মালিক সমিতির, সভাপতি মোঃ জহির উদ্দিন (মনা) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুবুল আলম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার, সাবেক সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিমুর রহমান ওয়াসিম, জেলা যুবদল সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চালক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহালছড়ি ওলামা দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews