1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪২৫ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজায় শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবীর আশীর্বাদ কামনা করেন।

পূজা উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে সাজসজ্জা, প্রতিমা স্থাপন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে অংশনেন বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এখানে পূজা করতে আসা পুরোহিত নীরেন্দ্রনাথ বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করা হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পনের অঞ্জলি প্রদান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews