1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির ভুয়াছড়ি এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ আলা আমিন। এর মধ্যে মো. আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে মোঃ আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ।

ঘটনার পর উভয় পক্ষ থেকেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মংশিতু মারমা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। অপরদিকে মোছাঃ খাদিজা পাঁচজনের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। খাদিজার মামলার এজাহারভুক্ত আসামিরা ইতোমধ্যে জামিনে মুক্ত রয়েছেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জমির কাগজপত্র যাচাই করে দেখা গেছে-উভয় পক্ষের দাবিকৃত জমির দাগ নম্বর ও চৌহদ্দির মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews