1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ি বৃহত্তম বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সভা ২০২৬ অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি বৃহত্তম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬) রাত ৮.০০টার সময় সমিতির নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ডাঃ প্রদীপ চৌধুরীর (ভোলা ডাক্তার)-এর সভাপতিত্বে এবং আশিকুর রহমান আশিক ডাক্তারের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় সমিতির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও সমবায়ের মাধ্যমে বাজারের উন্নয়ন সম্ভব। তারা মহালছড়ি বৃহত্তম বাজারকে আরও সুসংগঠিত ও আধুনিক করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আগত অতিথি ও সদস্যদের রাতের খাবারের ব্যাবস্থা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews